চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণে মোসা: নাজনীন আরা খাতুনকে শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোসা: নাজনীন আরা খাতুনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ ছাত্রদল–এর পক্ষ থেকে জানানো হয়, এই দায়িত্ব তার পরিশ্রম, মেধা ও নিষ্ঠার স্বীকৃতি। তারা আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে কলেজটি শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে আরও এগিয়ে যাবে এবং নতুন সাফল্য অর্জন করবে।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল–এর পক্ষ থেকেও অধ্যক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সাইবার দলের সভাপতি আবদার হোসেন রাজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিল্টনসহ পৌর কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান সান, রিফাত ইসলাম, হৃদয় ইসলাম, মাহামুদুল্লাহ ও রিমন। উপস্থিত বক্তারা অধ্যক্ষের আগামী পথচলা সফল ও গৌরবময় হোক—এই কামনা প্রকাশ করেন।
প্রেস কনফারেন্সটি পরিচালনা করেন রিয়াজুল ইসলাম রিয়াদ, প্রচার সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা সাইবার দল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.