দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার:স্বর্ণের দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরির দাম কমে দুই লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায় নেমে এসেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যা ছিলো দুই লাখ ৫৮ হাজার টাকা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

নির্ধারিত দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ নয় হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭১ হাজার ১১১ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছয় হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ছয় হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৯০৭ টাকা।

এদিকে বিশ্ব বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় ১০টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ৯৩৫ ডলার। আগের দিন ছিল চার হাজার ৯৫৮ ডলার।

এর আগে গত ৩০ জানুয়ারি ছিলো পাঁচ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি পাঁচ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More