৭১টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি এম এ মামুনের সহধর্মিণী ফারহানা ইয়াসমিন সীমার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার:৭১টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম এ মামুনের সহধর্মিণী ফারহানা ইয়াসমিন সীমা আজ পবিত্র ১লা রমজান ১৯ ফেব্রুয়ারি ভোরবেলা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুমার জানাজা নামাজ আজ বাদ যোহর চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।

ফারহানা ইয়াসমিন সীমা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভুগছিলেন। রোগের কারণে তিনি চরম কষ্টের মধ্য দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শোক প্রকাশ করে একজন স্মৃতিচারণে বলেন, গত মঙ্গলবার সকালে তিনি হাসপাতালে রক্ত সঞ্চালন বিভাগে অবস্থানকালে মামুন ভাইয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়। চোখে-মুখে ক্লান্তি আর নির্ঘুম রাতের ছাপ স্পষ্ট ছিল। ভাবীর শারীরিক অবস্থার কথা জানতে চাইলে তিনি শুধু বলেছিলেন, “এই রোগ হলে মানুষ ভালো থাকে না।” সেই কথার ভার আজ আরও বেশি করে অনুভূত হচ্ছে।

মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকাহতরা বলেন, আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করেন। আমিন।

এ শোকাবহ সময়ে মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More