চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২৪ জনকে পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেব্রুয়ারি ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় পুলিশ সুপার অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও কল্যাণমুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজসহ দাপ্তরিক ব্যবহার্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দায়িত্ব পালনে প্রশংসনীয় অবদান রাখায় ২৪ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোহাম্মদ আনোয়ারুল কবীর, ডিআইও-১, ডিএসবি, জেলার সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্সসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও ফোর্স সদস্যরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More