আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে খামারির তিন গরু নিহত, প্রায় ১১ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক খামারির তিনটি গরুর মৃত্যু হয়েছে। এতে প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি।

জানা যায়, ১৮ই ফেব্রুয়ারি (বুধবার) আনুমানিক বেলা ১:০০টার সময় উপজেলার খাসকরা ইউনিয়নের রামদিয়া গ্রামের প্রবাসী ইমাদুল হকের বাড়ির গরুর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খামারির পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে কষ্টার্জিত অর্থ সঞ্চয় করে নিজ বাড়িতে ছোট পরিসরে গরুর খামার গড়ে তোলেন ইমাদুল হক। শুরুতে দুটি গরু দিয়ে খামার কার্যক্রম শুরু করলেও পরে সেখানে অস্ট্রেলিয়া জাতের গরুসহ মোট কয়েকটি গরু ছিল, যার মধ্যে কোরবানির জন্য প্রস্তুত একটি গরুও ছিল।

ঘটনার সময় বাড়ির সদস্যরা আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতে চারদিকে তালা দেওয়া ছিল এবং কাজের মেয়ে ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। হঠাৎ গরুর ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

কিন্তু ততক্ষণে দুইটি অস্ট্রেলিয়া জাতের গরু আগুনে পুড়ে মারাত্মকভাবে আহত হয়। পরে সেগুলোর মৃত্যু হয়। কোরবানির জন্য রাখা অপর গরুটি অল্পের জন্য রক্ষা পায় এবং বর্তমানে তুলনামূলক সুস্থ রয়েছে।

স্থানীয় সূত্রে অভিযোগ ওঠে, ঘটনাটি পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি পল্লী বিদ্যুতের লাইনম্যান ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখেন।

প্রাথমিক তদন্তে আগুনের সুনির্দিষ্ট সূত্রপাত সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ক্ষতিগ্রস্ত খামারি ইমাদুল হক জানান, প্রবাসে দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে গড়ে তোলা তার খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More