কার্পাসডাঙ্গা বাজারে দিনে দুপুরে পুলিশ ফাঁড়ি মার্কেট থেকে অটোবাইক চুরি

কুড়ুলগাছি প্রতিনিধি :পরিবারের একমাত্র আয়ের উৎস অটোবাইক চুরি হওয়ায় নি:স্ব ও দিশেহারা হয়ে পড়েছে দামুড়হুদা চন্দ্রবাস গ্রামের অসহায় আব্দুল জলিল। দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি মার্কেট থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে একটি অটোবাইক চুরি ঘটনা ঘটেছে।

অটোচালক আব্দুল জলিল বলেন, প্রতিদিনের ন্যায় সকালে উঠে পানিপান্তা খেয়ে নিজের অটোবাইক নিয়ে আয় অজগারের জন্য রাস্তায় বেরিয়ে পড়ি। ঠিক তেমনি ভাবে গতকাল বৃহস্পতিবার সকালে অটো নিয়ে বাহির হয়। সারাদিন ভাড়া মেরে বিকাল ৩ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের পুলিশ ফাঁড়ি মার্কেটে অটোবাইকটি রেখে মাছ বাজারে গিয়ে মাছ কিনে ফিরে দেখি অটোবাইক নেই। অটোবাইকটি অনেক খোজাখুজির করেও না পেয়ে আব্দুল জলিল দিশেহারা হয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়েন। একমাত্র উপার্জনের সম্বলটি চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

এদিকে কার্পাসডাঙ্গা বাজারের দিন দিন সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ চোরচক্র।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More