জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা–তে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিশুদের জন্য হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা তদারকি করেন উপ-কমিটির সদস্য উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, উপজেলা জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী মো. খালেদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজক সূত্রে জানা যায়, শিশুদের রচনা প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা তিনটি বিভাগে এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্ব্বিক জনগোষ্ঠীর শিশুদের জন্য হাতের লেখা প্রতিযোগিতা দুই বিভাগে আয়োজন করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More