জীবননগরে রোজার শুরুতেই নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি

জীবননগর ব্যুরোঃ জীবননগরে মাত্র এক দিনের ব্যবধানে রোজার শুরুতেই কাঁচাবাজারের সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। মাছ, মাংস ও ফলের বাজারেও স্বস্তি নেই। রোজার আগে প্রতিটি পণ্যের দাম সহনশীলতা থাকলেও রোজা শুরু হতেই বাজরের চিত্র বদলে গেছে। প্রতিটি পণ্যের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। এক দিন আগে বেগুনের দাম প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হলেও তা এক লাফে বেড়ে হয়েছে ৭০ টাকা কেজি। ৬০ মূল্যের প্রতি কেজি শশা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। লেবুর দাম বেড়ে হয়েছে ৬০ টাকা হালি। ৮০ টাকা মূল্যের প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে নিম্ন ও নিন্মমধ্যবিত্ত আয়ের মানুষের নাভিশ্বাস উঠার উপক্রম হয়েছে। এছাড়া টমেটো প্রতি কেজি ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করোলা ১২০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ এর দাম পিস প্রতি ২০ টাকা বেড়েছে। এছাড়াও সিম, কপি, কলার দাম প্রতি কেজিতে ২০ টাকা বেড়েছে। তবে আলু, পেঁয়াজ, রসুন, মিষ্টিকুমড়া, শুকনা মরিচ, গাজরসহ কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে রুই, কাতলা, মৃগেল, গ্রাসকার্প, সিলভারকার্পসহ বড় মাছের দাম প্রতি কেজিতে ২০ টাকা বেড়েছে। পাঙ্গাশ, তেলাপিয়া, ছোট পোনা ও বাটা মাছের দাম অপরিবর্তিত রয়েছে। মাংসের বাজারেও নেই স্বস্তি।

জীবননগর উপজেলার সাপ্তাহিক শিয়ালমারি কাঁচাবাজার ঘুরে ক্রেতাদের মুখে অস্বস্তির ছাপ দেখা গেছে।
ক্রেতারা বলছেন, ইফতার ও সেহরির প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। মুদি দোকানের মালামালের দাম স্থিতিশীল থাকলেও বিশেষ করে সবজি ও মাছের দাম বেড়েছে। বাজার সিন্ডিকেটের কারণে কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। নিয়মিত বাজার মনিটরিং না করায় মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটছে।
বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজি উৎপাদন কমে যাওয়ায় বাজারে সবজির সরবরাহ কমে গেছে। তাছাড়া আড়ত থেকে বেশি দামে সবজি কিনে আনতে হচ্ছে বলে খুচরা বাজারে দাম কিছুটা বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যেগুলো ক্রয় ক্ষমতার মধ্যে আনতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More