আলমডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ রমজান) বিকাল সাড়ে পাঁচটায় আনন্দধাম আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাইয়ুম উদ্দীন হিরক, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলতাফ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ মাহের আলী, সেক্রেটারি মোঃ মুসলিম উদ্দিন এবং নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাহিন শাহিদ এবং সঞ্চালনা করেন পৌর শাখার সেক্রেটারি মোঃ শামীম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে কাইয়ুম উদ্দীন হিরক বলেন, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আমীর বিএনপির হামলায় গুরুতর আহত হয়ে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেছেন। তিনি বলেন, একজন মুমিন ব্যক্তির শহীদ হওয়ার জন্য যে গুণাবলি থাকা দরকার তার অধিকাংশই তাঁর মধ্যে ছিল। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলনের কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সকল দায়িত্বশীলদের তাদের বিভিন্ন বিভাগের পাশাপাশি শ্রমিক কল্যাণ ফেডারেশনকেও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব।
প্রধান বক্তা আলতাফ হোসেন বলেন, একজন মুসলিম হিসেবে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কুরআন অধ্যয়নের ওপর। কুরআনের শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More