ইরানে হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘পরিকল্পনার চেয়ে দ্রুত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র’

স্টাফ রিপোর্টার: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলা খুব দ্রুতই শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পরিকল্পনার চেয়ে দ্রুত, লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের মিসাইল সক্ষমতা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এই বক্তব্যের আগে মার্কিন প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন। প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিরসনে সহায়তার ইচ্ছা প্রকাশ করেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে ইরানে ‘বিশ গুণ বেশি’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান।

প্রেসিডেন্ট ট্রাম্প অপমানজনক পরাজয়ের পরও নকল বিজয়ের দাবি করছে বলে মন্তব্য করেছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি।

এদিকে, ইরান ও লেবাননজুড়ে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইস্রায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ইরানে এক হামলায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। ইরানও পাল্টা মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। হামলা চলছে বাহরাইন, কুয়েত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More