‘হরমুজ-এ বাংলাদেশের জাহাজে বাধা দেবে না ইরান’

স্টাফ রিপোর্টার:মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বাংলাদেশের জ্বালানি সরবরাহ নিয়ে আপাতত স্বস্তির খবর এসেছে। হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজের চলাচলে বাধা দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছে ইরান।

জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন করিডর হরমুজ প্রণালিতে সংঘাতের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হলে বাংলাদেশ সরকার ইরানের সঙ্গে যোগাযোগ করে। এ সময় বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচলের বিষয়টি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে সম্মতি জানিয়ে ইরান অনুরোধ করেছে, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলো হরমুজ প্রণালিতে প্রবেশের আগে যেন তাদের তথ্য আগাম জানানো হয়। ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে বাংলাদেশের জাহাজগুলোকে সে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখার বিষয়ে আশ্বাস দিয়েছে দেশটি।

জ্বালানি খাতের এক কর্মকর্তা জানান, এই আশ্বাসের ফলে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ অনেকটাই কমেছে।

এদিকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ সোমবার (৯ মার্চ) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া চলতি সপ্তাহে আরও চারটি জাহাজে করে প্রায় ১ লাখ ২০ হাজার টন তেল চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে।

অন্যদিকে আগামী এপ্রিল মাসের চাহিদা মেটাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিকল্প উৎস থেকে সরাসরি ক্রয়ের মাধ্যমে প্রায় তিন লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়াও শুরু করেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More