মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়। আদেশে খায়রুল ইসলামকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
মেহেরপুর সদর উপজেলায় দায়িত্ব পালনকালে ইউএনও খায়রুল ইসলাম তাঁর মানবিকতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সুনাম অর্জন করেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।
উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রশাসনিক কাজে আন্তরিকতা দেখানোর কারণে তিনি অল্প সময়েই হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের আস্থার প্রতীক।
তাঁর বদলির খবরে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করছেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করছেন। মেহেরপুরবাসীর আশা, নতুন কর্মস্থলেও তিনি তাঁর সততা, নিষ্ঠা ও মানবিকতা দিয়ে মানুষের হৃদয় জয় করে নেবেন।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.