মুজিবনগরে ঈদ উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ

মুজিবনগর প্রতিনিধি:মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (মার্চ ২০২৬) মোনাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিজিএফ কর্মসূচির আওতায় এই মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়। এতে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের প্রাপ্য চাল গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোনাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব কাওসার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জনাব শাহাদত হোসেন এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।
ঈদকে সামনে রেখে সরকারের এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More