আওয়ামী ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে: ইশরাক হোসেন

স্টাফ রিপোর্টার:মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত ১৭ বছর দেশে গুম খুনের রাজত্ব চলেছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল” অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদি মুক্তিযুদ্ধ প্রজন্ম দল যদি এগিয়ে যায় তাহলে কোনো অপশক্তি দেশের ক্ষতি করতে পারবে না। দেশে যদি আবারও অস্ত্র তাতে নেওয়ার মতো পরিস্থিতি আসে, এই দল যেন অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়তে পারে, দলটিকে সেভাবে গড়ে তুলতে হবে। সংগঠনটি দেশ গঠনে অনেক বড় ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা প্রতিমন্ত্রীর।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More