মেধাকে প্রাধান্য দিতে হবে, কোনো তদবির চলবে না: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সবক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, কোনো তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কৃষীবিদ ইন্সটিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

চাকরির বাজারকে অসম্ভব আখ্যা দিয়ে তিনি বলেন, তরূণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

এসময় নিজ জেলা ঠাকুরগাঁয়ে বিশ্ববিদ্যালয় ও ফোর লেন মহাসড়ক নির্মাণসহ নানা অবকাঠামগত উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More