সংসদ প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ করলেন স্পিকার-ডেপুটি স্পিকার

স্টাফ রিপোর্টার:জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনের গোলাপ বাগানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল একটি করে আমগাছের চারা রোপণ করেছেন।

শনিবার (১৪ মার্চ) প্রথমে স্পিকার এবং তারপর ডেপুটি স্পিকার এই গাছ রোপণ করেন।বৃক্ষরোপণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃক্ষরোপণ অনুষ্ঠানের আগে স্পিকার তার বাংলো পরিদর্শন করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More