ইসরাইলের পুলিশ হেডকোয়ার্টার ও স্যাটেলাইট সেন্টারে ইরানের ড্রোন হামলা

স্টাফ রিপোর্টার:যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পাল্টা জবাব দিয়েই চলেছে ইরান। এবার ইসরাইলের পুলিশ সদর দপ্তর এবং স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি করেছে দেশটি। ইরানের সামরিক বাহিনীর বিবৃতির বরাতে লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানের সামরিক বাহিনী বিবৃতিতে বলেছে, রবিবার (১৫ মার্চ) সকালে তাদের বাহিনী ইসরাইলের লাহাভ ৪৩৩ বিশেষ পুলিশ ইউনিট সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে।

গণহত্যাকারী ইসরাইল ও সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে ইরান। কোনো বিশ্রামের সুযোগ দিচ্ছে না ইসলামি প্রজাতন্ত্রের সেনারা। এরই মধ্যে যুদ্ধ গড়িয়েছে ১৬তম দিনে।

সংঘাতের ১৬তম দিনে নতুন করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির ফুজাইরাহ তেল টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও হয়েছে ড্রোন হামলা।

হামলার পর ফুজাইরাহ থেকে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যায়। কর্তৃপক্ষ কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এতে একজন জর্ডানীয় নাগরিক আহত হন বলে জানা গেছে। দুবাইয়ের মিডিয়া অফিস জানায়, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার পর এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More