ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

স্টাফ রিপোর্টার:ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস-এ ভয়াবহ হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, এই হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে।

শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শান্তিপূর্ণ একটি আন্তর্জাতিক মিশন শেষ করে দেশে ফেরার পথে কোনো উসকানি ছাড়াই জাহাজটিতে হামলা চালানো হয়। এতে শতাধিক নৌসদস্য প্রাণ হারান।

তার ভাষায়, দেনা’র নাবিকরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। তিনি আরও বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

ঘটনাটি ঘটে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলান ২০২৬’ শেষে ফেরার পথে। ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত এই মহড়ায় বিশ্বের ৭০টিরও বেশি দেশ অংশ নেয় এবং ইরানও সেখানে তাদের যুদ্ধজাহাজ আইআরআইএস-দেনা পাঠিয়েছিল।

মহড়া শেষে ইরানে ফেরার সময় ভারত মহাসাগর অঞ্চলে মার্কিন নেভির টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায় বলে অভিযোগ ওঠে। জাহাজে থাকা ১০৪ জন নৌসদস্যের মধ্যে ৯৪ জন নিহত হন।

নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শ্রীলংকা নেভি। পরে সেগুলো তেহরান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সূত্র: আল জাজিরা

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More