আলমডাঙ্গায় থানা পুলিশের চেকপোস্ট অভিযানে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে অবৈধ অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা থানাধীন হাফিজমোড় কাছারী বাজার এলাকায় প্রিন্স ইলেক্ট্রনিক্সের সামনে পাকা সড়কের উপর পরিচালিত চেকপোস্ট ডিউটির সময় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে এসআই (নিঃ) শীতল বিশ্বাসসহ পুলিশের একটি টিম যৌথ চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে যুবকের কাছ থেকে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু (ড্যাগার) উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ৯.৮ ইঞ্চি। এ সময় তার ব্যবহৃত ১৬০ সিসি রেজিস্ট্রেশনবিহীন একটি অ্যাপাচি (RTR) 4V মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত যুবক কুষ্টিয়া জেলার মিরপুর থানার মোহাম্মদপুর গ্রামের মৃত আজিজুলের ছেলে আব্দুর রহমান (১৯)।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More