নিখোঁজ শিশুর মরদেহ মিললো প্রতিবেশীর ছাদে!

স্টাফ রিপোর্টার:নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরমরজাল গ্রামের বাসিন্দা প্রবাসী শুকুর আলী ও সুমি আক্তারের ছেলে আব্দুর রহমান গত শনিবার কোনো এক সময়ে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আজ সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার একতলা বাড়ির ছাদে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More