শিল্পপতি এম. সাইদুজ্জামানের উদ্যোগে ৫ হাজার মানুষের মাঝে ঈদ সহায়তা বিতরণ

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: ঈদকে সামনে রেখে জেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন মিমপেক্স গ্রুপের কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি এম. সাইদুজ্জামান। তাঁর উদ্যোগে জেলার প্রায় ৫ হাজার মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার কার্পাসডাঙ্গার নজির আহম্মেদ প্লাজা প্রাঙ্গণে এসব মানুষের মাঝে পোশাক বিতরণ করা হয়। এর আগে মঙ্গলবার ১ হাজার অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

উপকারভোগী রহিমা খাতুন বলেন, “প্রতিবছরই তারা আমাদের কথা মনে রাখেন। আগে খাবার দিয়েছেন, এখন পোশাক দিলেন। আমার চলাফেরা কষ্টকর, তাই এই সহায়তা আমার জন্য অনেক বড় পাওয়া। ঈদের আগে এমন উপহার পেয়ে খুব খুশি হয়েছি।”

এ বিষয়ে এম. সাইদুজ্জামান বলেন, “ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু সমাজের অনেক সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই আনন্দ উপভোগ করা সহজ নয়। তাই তাদের পাশে দাঁড়িয়ে ঈদের খুশিতে সামান্য হলেও অংশীদার করতে পারলেই আমাদের এই উদ্যোগ সফল বলে মনে করি।”

আয়োজকরা জানান, সমাজের সচ্ছল মানুষের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে উৎসবের সময়ে এই দায়িত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

উল্লেখ্য, কার্পাসডাঙ্গার কৃতি সন্তান ও মহান মুক্তিযুদ্ধের বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের অন্যতম সংগঠক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. নজির আহম্মদ বিশ্বাস আজীবন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁরই সন্তান এম. সাইদুজ্জামান পিতার রেখে যাওয়া মানবিক আদর্শ অনুসরণ করে নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।

উপস্থিত ছিলেন এম. সাইদুজ্জামান ও তাঁর সহধর্মিণী নিলুফার ইয়াসমিন, তাঁদের দুই সন্তান সাদমান সাকিফ জামান ও আদনান আদিব জামানসহ পরিবারের অন্যান্য সদস্যগণ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More