মেহেরপুরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় তিনি বলেন, অতীতে যারা রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। বর্তমান উদ্যোগের মাধ্যমে সেই দায়িত্ব পালনের একটি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। স্বামী হত্যার শিকার মোছা. ফুল খাতুন বলেন, “প্রায় ১০ বছর আগে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমার স্বামীকে হত্যা করা হয়। এই সহায়তা পেয়ে আমি খুশি।”
অপর ভুক্তভোগী মোছা. কানচোনা বলেন, “২০১০ সালে আমার স্বামীকে হত্যা করা হয়। ঈদের সময় এ সহায়তা পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ-সভাপতি আনসারুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এহান উদ্দিন মনা, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More