জীবননগরের হাসাদাহ মাঝপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাসাদাহ প্রতিনিধিঃজীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাঝপাড়ায় সাবেক সাইফুল ইসলাম টপি মেম্বারের পরিবারের উদ্যােগে বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৮ শে রোজা এলাকার ৩০০ জন রোজাদারের সম্মানে ইফতার আয়োজন করা হয়। সাবেক মেম্বার সাইফুল ইসলাম টপি জানান, আমার মৃত মা – বাবা ও তিন ভায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। এসময় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি শফিকুল ইসলাম লিটন, হাজী কুতুব উদ্দীন, জীবননগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন জালাল, রকিব উদ্দীন মিয়া, সাইফুল ইসলাম টপি, অবসরপ্রাপ্ত ওসি এমদাদুল হক, মখলেছুর রহমান, তবিবুর রহমান, শাহানুর আলম চান্দু, কবির আহম্মেদ, লিটন মিয়া, সোহাগ মিয়া, সাংবাদিক আল আমিন, জাহিদুল ইসলামসহ এলাকার সুধুজন। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন হাসাদাহ মাঝপাড়ার জামে মসজিদের খতিব মাওলানা আল আমিন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More