ভাগাড় থেকে ফুলের বাগান: চুয়াডাঙ্গার নূরনগরে দৃষ্টান্ত স্থাপন যুব সমাজের

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা শহরের নূর নগর মুন্না মোড় থেকে কলোনীপাড়া ধর্মতলা মোড় পর্যন্ত সড়কের পাশে কয়েকদিন আগেও ছিল ময়লার বিশাল স্তূপ। দুর্গন্ধ ও পরিবেশ দূষণে এলাকাবাসীর ভোগান্তি ছিল নিত্যদিনের চিত্র।

পরবর্তীতে চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্যের নির্দেশনায় চুয়াডাঙ্গা পৌরসভা এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে ওই ময়লার স্তূপ অপসারণ করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সে সময় এলাকাবাসীকে আশ্বাস দেওয়া হয়েছিল, পরিত্যক্ত ওই স্থানকে ফুলের বাগানে রূপান্তর করা হবে।

প্রতিশ্রুতি অনুযায়ী, ময়লা অপসারণের পর জায়গাটি প্রস্তুত করে নূর নগর কলোনীপাড়া যুব সমাজের উদ্যোগে সেখানে ফুলের গাছ রোপণ করা হয়েছে। এতে এলাকাটি এখন এক মনোরম পরিবেশে রূপ নিতে শুরু করেছে।

উদ্যোগটির নেতৃত্ব দেন এম.এইচ. মোস্তফা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিকভাবে সচেতন ব্যক্তি ও পথচারীরা উপস্থিত থেকে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

উপস্থিত সবাই এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। ভবিষ্যতেও যেন এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকে।”

এলাকাবাসী জানান, এক সময়ের দুর্গন্ধময় ভাগাড় আজ ফুলের বাগানে পরিণত হয়েছে—এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, এমন মহৎ কাজ আরও এলাকায় বাস্তবায়ন করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More