গাংনীতে ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে বেধড়ক মারধর

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত রুপক ফিলিং স্টেশনে আব্দুল ওহাব বুলবুল নামের এক ব্যক্তিকে বেধড়ক মারপিঠ করা হয়েছে। মোটরসাইকেলের জালানি তেল নেয়ার সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও তাদের পোষ্য লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সুত্রে জানা গেছে, আব্দুল ওহাব বুলবুল গতকাল মঙ্গলবার দুপুরে রুপক ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জালানি তেল নিতে যান। এসময় স্থানীয় কয়েক যুবক এবং ফিলিং স্টেশনের কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে তারা আব্দুল ওহাব বুলবুলকে মারধর শুরু করে। বেশ কিছু সময় ধরে তারা কিলঘুষি মারতে থাকেন বুলবুলকে। তবে এ সময় সেখানে কোনো পুলিশ সদস্য ছিলেন না। আহত অবস্থায় আব্দুল ওহাব বুলবুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আব্দুল ওহাব বুলবুল জানান, সেখানে অনেক মোটরসাইকেল লাইনে ছিল। এসময় লাইন এড়িয়ে কন্টিনারে পেট্রোল বিক্রি দৃশ্য দেখা যায়। এতে প্রতিবাদ করেন তিনি। প্রতিবাদের কারণেই পাম্পের কর্মচারী এবং তাদের পোষ্য কিছু লোকজন তার ওপরে হামলা করে। পাম্প সিন্ডিকেটের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন আব্দুল ওহাব বুলবুল। জানতে চাইলে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় যদি ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেন তবে তা গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More