জীবননগরে ড্রাগন বাগান কেটে ফেলার মামলায় আসামি সাব্বির গ্রেফতার

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা কবরস্থান মাঠে ড্রাগন বাগান কেটে ফেলার মামলার আসামি সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পেয়ারাতলা পশ্চিম পাড়ার ফারুকের ছেলে সাব্বিরকে তার নানির বাড়ি বাঁকা গ্রাম থেকে গ্রেফতার করেন জীবননগর থানার সাব-ইন্সপেক্টর আব্দুস সবুর। এ সময় পুলিশের একটি দল তার সঙ্গে ছিল।

উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতের আঁধারে পূর্ব শত্রুতার জেরে পেয়ারাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য রিপন মন্সুর ড্রাগন বাগানের প্রায় ১২০০-১৩০০ গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় রিপন মন্সুর বাদী হয়ে জীবননগর থানায় সাব্বির ও তার মামা দেওয়ান পাড়ার শহিদুল দেওয়ানের ছেলে নাজমুল দেওয়ানের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকাবাসীর অভিযোগ, গ্রেফতারকৃত সাব্বির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More