কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশনের ৪৫০ গজ দক্ষিণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত মেয়েটি অনেক সময় ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। মনে হয়েছে সে ট্রেন আসার অপেক্ষা করছে। এরপর এ দুর্ঘটনা ঘটে। বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ১০টার পর বার বাজার রেলওয়ে স্টেশনে আসার আগে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। মেয়েটির বয়স আনুমানিক ২৫ বছর। ইতোমধ্যে রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তবে ধারণা করছি মেয়েটি আত্মহত্যা করতে পারে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More