কার্পাসডাঙ্গায় পাবলিক লাইব্রেরির উদ্বোধনী দিনে শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পাবলিক লাইব্রেরির উদ্বোধনী দিনে শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আরামডাঙ্গা বটতলা মিনিস্টার শোরুমের পাশে পাবলিক লাইব্রেরি পরিবারের আয়োজন অনুষ্ঠান শুরু হয়। লাইব্রেরির সভাপতি মাহবুবুল হক জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রংধনু সঙ্গীত ও আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা শ্যাম সুন্দর পাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ইজাজুল হক মেরাজ, নাজমুল আহমেদ চন্দন, অ্যাড: জহিরুল ইসলাম, মো. ইমরান হুসাইন, আজিজুল হক, নাজমুল হাসান, মোহাম্মদ রাজু। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লাইব্রেরির সাধারণ সম্পাদক জহির আল মামুন, এছাড়াও নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইব্রেরির অর্থ সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ রাব্বি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More