চুয়াডাঙ্গায় বিশ্বনাট্য দিবস উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিশ্বনাট্য দিবস উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল  শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ হাসান চত্বর হয়ে পুনরায় জেলা শিল্পকলা একাডেমীতে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সাংস্কৃতিক ফোরামের উদযাপন কমিটির আহবায়ক আব্দুল মোমিন টিপু, উদিচি সভাপতি হাবিবি জজির রায়হান, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন এর সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্ত, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন এর সাবেক সভাপতি ইউনুস আলী শাওন, উদিচি সাধারণ সম্পাদক আদিল হোসেন   প্রগতি লেখক সংঘের সাধারন সম্পাদক কাজল মাহমুদসহ সাংস্কৃতিক কর্মীরা  উপস্থিত ছিলেন। 

এদিকে, চুয়াডাঙ্গা জেলা সাংস্কৃতিক ফোরাম এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা, আবৃত্তি, সংগীত নৃত্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সর্ব প্রথমে সকল সংগীত শিল্পী জাতীয় সংগীত পরিবেশন করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনজেলা প্রগতি লেখক সংঘ এর সভাপতি কাজল মাহমুদ, উদিচি সংসদ সভাপতি হাবাবী জহীর রায়হান, জেলা জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, সংলাপ গোষ্ঠী নাট্য সম্পাদক নুর আলম, জেলা শিল্পী কল্যান এর সভাপতি মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন এর সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্ত আবৃত্তি পরিষদ এর সভাপতি মনোয়ারা খুশি এর সঞ্চালন আরো উপস্থিত হয়ে সংগীত অভিনয় করেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠন এর প্রবীণ সদস্য হারুন অর রশিদ, ইউনুস আলী শাওন, আব্দুল ছালাম তারা, আদিল হোসেন, তুহিন সুলতানা, খন্দকার নুসরাত জাহান করবী, মনিরুজ্জামান মানিক, সুমিতা, দেলোয়ার হোসেন বাপ্পি, শাওন, বাদ্য জন্তরে সহায়তা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ, টুল্লু ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More