আলমডাঙ্গা ব্যুরো : আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াত। রাষ্ট্রীয়ভাবে সরকার গঠন করতে না পারলেও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দলটির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আল্লাহর রাসূল (সা.) ও সাহাবাদের ত্যাগ-কোরবানির ইতিহাস আমাদের জন্য অনুকরণীয়। মানুষের মুক্তির জন্য কাজ করতে হবে এবং দেশকে একটি নিরাপদ ও বাসযোগ্য রাষ্ট্রে পরিণত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের পাশে থেকে কাজ করলে জনগণই তাদের সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা আইন-আদালত সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম এবং উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। সমাবেশে উপস্থাপনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.