কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক পারাপারের সময়ে নসিমন গাড়ি (শ্যালো ইঞ্জিন চালিত যান) চাপায় মরিয়ম খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া চাপরাইল সড়কের ভাটাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম খাতুন জেলার কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের একমাত্র সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল শিশু মরিয়ম খাতুন। এ সময় দ্রুত গতির একটি নসিমন গাড়ি (শ্যালো ইঞ্জিন চালিত যান) তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় শিশু মরিয়মকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More