মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর কমপ্লেক্স মাঠে সেলিম মুন্সী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ৩টায় মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের আয়াজনে মুজিবনগর উপজেলা সমাজ সেবা অফিসার মাহাবুবুব রহামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর থানা’র এস.আই, শফিকুল ইসলাম, মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করে শিবপুর স্টার ক্লাব এবং অপরদিকে অংশগ্রহণ করে বাগোয়ান ইয়াং স্টার ক্লাব। প্রথমে টচে জয়লাভ করে বাগোয়ান ইয়াং স্টার ক্লাব ১৩ অভারে সংগ্রহ করে ৯ উইকেট এর বিনিময়ে ৮১ রানসংগ্রহ করে। জবাবে শিবপুর স্টার ক্লাব দুই উইকেট এর বিনিময়ে ৮২ রান সংগ্রহ করে জয়লাভ করে। আজ সোমবার বেলা ৩টায় একই মাঠে আনন্দবাস এক্্রপ্রেস ও বল্লভপুর মসলিমপাড়া সর্বিক যুব উন্নয়ন ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.