মেহেরপুর প্রতিনিধি: মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের আওতায় ২০২৫ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। এ সময় বক্তারা মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, এ উদ্যোগ শিশুদের নৈতিক ও প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন মেহেরপুরের উপ-পরিচালক সিরাজুম মনির এবং মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম মেহেরপুরের সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হক, শাকির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.