বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদীতে এস এস বিদ্যা নিকেতনে অভিভাবক সমাবেশ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যাপীঠের আম্রকাননে সুধীজন, অভিভাবক ও ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সমাবেশ ও নবীন বরন অনুষ্ঠিত হয়। এসএস বিদ্যা নিকেতনের পরিচালক সেলিম হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও বারাদী ইউনিয়ন পরিষদ প্রশাসক রকিবুল হাসান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অতিথিদের বক্তব্য শেষে নবীনদের বরণ, শিশুদের নৃত্য ও ২৬ মার্চের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা, হাপানিয়া সিরাজুল ইসলাম জর্দার মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আতাউল গনি ওসমানী লিটন, বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা সভাপতি সিরাজুল ইসলাম, বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনিরুজ্জামান, ওদুদ শাহ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল জিন্নাত আলী, সাংবাদিক ও কলামিস্ট রফিক উল আলম, জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ রহমান বাবলু মাষ্টার, সদর উপজেলা যুবদলের আহবায়ক লিয়াকত আলী মেম্বার, ইউপি সদস্য কামরুজ্জামান মুকুল, বারাদী পুলিশ ক্যাম্প টু আইসি এএসআই আরুজ আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসএস বিদ্যা নিকেতনের উপদেষ্টা পরিষদ সদস্য সিরাজুস সালেকীন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.