মেহেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে উন্মুক্ত ব্যায়ামাগার নির্মাণ কাজের উদ্বোধন

 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণে উন্মুক্ত ব্যায়ামাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির নামফলক উন্মোচনের মাধ্যমে উন্মুক্ত ব্যায়ামাগার নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More