দামুড়হুদা বাজার বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

 

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরে বাজার বণিক সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা সোনালী ব্যাংকের নিচে মোসলেম মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। দামুড়হুদা বাজার বনিক সমিতির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি মেহেদী হাসান নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির প্রচার সম্পাদক শহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি রফিকুল হাসান তনু ব্যক্তিগত উদ্যোগে বাজারে দুটি টিউবওয়েল স্থাপনের প্রতিশ্রুতি দেন। এছাড়াও সভায় বাসস্ট্যান্ড বণিক সমিতির সঙ্গে সবে একীভূত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং দামুড়হুদা ব্রিজ সংলগ্ন স্থানে একটি কৃষি হাট বসানোর বিষয় ব্যাপক আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বনিক সমিতির যুগ্ম সম্পাদক লাভলু, সদস্য ফারুক  হোসেন, আমির হোসেন, বল্টু রহমান, আব্দুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্যসহ প্রায় সাড়ে ৪০০ ব্যবসায়ী স্বতঃস্ফুর্ত ভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সভায় অংশ গ্রহন করেন। সভায় বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More