মহেশপুরে বিদুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মৃত্যু

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামে বিদুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগানমাঠ গ্রামের জামসেদ আলী সরকারের ছেলে রফিক সরকার (৫১) ও আবুশামার ছেলে বাবু মিয়া (৩০)। নিহতরা সম্পর্কে আপন মামা-ভাগ্নে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বাগানমাঠ গ্রামের ধানখেতের ওপর দিয়ে দুলাল মিয়া নামের এক ব্যক্তি বিদ্যুতের সংযোগ নেন। বিদ্যুৎ লাইনের কোনো খুঁটি বা বাঁশ ছিল না। গতকাল রোববার দুপুরে বাগানমাঠ গ্রামের উক্ত ধানখেতে বাবু মিয়া কীটনাশক স্প্রে করতে গিয়ে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে প্রথমে বিদুৎস্পৃষ্ট হয়। পরে তাকে বাঁচাতে গিয়ে রফিক সরকারও বিদুৎস্পৃষ্ট হন। এক পর্যায়ে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More