বিশ্ব স্বাস্থ্য দিবসে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য দিবসে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি

তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর
মেহেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর সাত্তার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা।
আলোচনা সভায় বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. আবু সাঈদের নেতৃত্বে র‍্যালিটি মেহেরপুর পৌরসভার পাথর গেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়।
র‍্যালিতে অংশগ্রহণ করেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার এস এম শফিউল ইসলাম, সিনিয়র নার্স বেলায়েতুন নেসা, আজিরন নপছা, সোনালী হাওলাদার, সুখিলা মণ্ডল, রেক্সোনা, হাবিবা খাতুন ও কুলসুম আখতারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More