খোলা তেল বিক্রির বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেওয়া ভোক্তার সাথে প্রহসন-মেহেরপুরের গাংনীতে মানববন্ধনে বক্তারা
মেহেরপুর প্রতিনিধি : খোলা ভোজ্য তেল বিক্রির নিষিদ্ধ হলেও তা বাজার সয়লাব। অসাধু ব্যবসায়ীরা বোতলজাত তেল সরবরাহ সীমিত রেখে খোলা ভোজ্য তেল বিক্রি করছে। এতে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এই খোলা তেল খেয়ে স্বাস্থ্যঝুঁতিকে পড়ছেন দেশের মানুষ। অথচ খোলা তেল বিক্রি বন্ধে কোন পদক্ষেপ চোখে পড়ছে না। আইন অমান্য করে দীর্ঘদিন খোলা তেল বিক্রি হলেও সংশ্লিষ্ঠদের নিরবতা ভোক্তাদের সাথে প্রহসন ছাড়া আর কিছু নয়।
আজ বুধবার সকালে মেহেরপুরের গাংনীতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে বোতলজাত ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা এই প্রতিবাদী অনুষ্ঠানের আয়োজন করে।
ক্যাব মেহেরপুর জেলা শাখা সভাপতি রফিক-উল-আলমের সভাপতিত্বে আয়োজনের বিষয়বস্তু তুলে ধরেন সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। ক্যাবের প্রতিবাদের সাথে ভোক্তা হিসেবে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.