খোলা তেল বিক্রি বন্ধে পদক্ষেপ না নেয়া ভোক্তার সাথে প্রহসন

অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার: খোলা ভোজ্য তেল বিক্রির নিষিদ্ধ হলেও তা বাজার সয়লাব। অসাধু  ব্যবসায়ীরা বোতলজাত তেল সরবরাহ সীমিত রেখে খোলা ভোজ্য তেল বিক্রি করছে। এতে ভোক্তাদের গুনতে  হচ্ছে বাড়তি টাকা। এই খোলা তেল খেয়ে স্বাস্থ্যঝুঁতিকে পড়ছেন দেশের মানুষ। অথচ খোলা তেল বিক্রি বন্ধে কোন পদক্ষেপ চোখে পড়ছে না। আইন অমান্য করে দীর্ঘদিন খোলা তেল বিক্রি হলেও সংশ্লিষ্ঠদের নিরবতা ভোক্তাদের সাথে প্রহসন ছাড়া আর কিছু নয়। গতকাল বুধবার সকালে মেহেরপুরের গাংনীতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে বোতলজাত ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা এই প্রতিবাদী অনুষ্ঠানের আয়োজন করে। ক্যাব মেহেরপুর জেলা শাখা সভাপতি রফিক-উল-আলমের সভাপতিত্বে আয়োজনের বিষয়বস্তু তুলে ধরেন সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্যাব গাংনী উপজেলা শাখার সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা। ক্যাবের প্রতিবাদের সাথে ভোক্তা হিসেবে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলু, ও আল জামিয়াতুস সিদ্দিকিয়া মাদরাসার প্রিন্সিপাল আবু সাঈদ ও ক্যাব গাংনী শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More