আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসা পান্না আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আলমডাঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা আলতাপ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত রহমান, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মহবুব হোসেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, সৃজনী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদ, এমএস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম(ভারপ্রাপ্ত), এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, পৌর জামায়াতের সভাপতি মাহের আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক রেবা রাণী সাহা, মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির আলমডাঙ্গা জোনাল অফিসের জেই আলতাফ হোসেন, উপজেলা তথ্য অফিসার স্নিগ্ধা দাসসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। উপজেলা পরিষদ মঞ্চে ২ দিন ব্যাপী বাংলা নববর্ষর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.