খুদে শিক্ষার্থীদের প্লাস্টিক থেকে জ্বালানি তেল তৈরির চমক

মেহেরপুর দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

 

তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর: ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মেলায় জেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। বিশেষ করে জ্বালানি বিষয়ক নানা উদ্ভাবন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষার্থীরা প্লাস্টিক থেকে গ্যাস হয়ে জ্বালানি তেল উৎপাদন, ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন প্রযুক্তি এবং রকেট মডেলসহ বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমে উৎসাহ প্রদান করেন। স্টলগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামুখী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর ধারণা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, খুদে শিক্ষার্থীরা ইতোমধ্যেই তাদের মেধা ও সৃজনশীলতার মাধ্যমে অসাধারণ সম্ভাবনার পরিচয় দিচ্ছে। তারা যেভাবে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনে এগিয়ে আসছে, তাতে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে জ্বালানি খাতে শিক্ষার্থীদের উদ্ভাবন দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। জিয়াউল হক ফাউন্ডেশন স্কুলের এক শিক্ষার্থী তার বক্তব্যে বলেন, ‘আমরা জিয়াউল হক ফাউন্ডেশন এর স্কুলের পক্ষ থেকে প্লাস্টিক থেকে জ্বালানি তেল তৈরির উৎপাদন আবিষ্কার করছি আমরা চেয়েছি এমন কিছু উদ্ভাবন করতে, যা পরিবেশ রক্ষা করবে এবং মানুষের উপকারে আসবে। জ্বালানি তেল আমাদের জন্য বড় সমস্যা, তাই সেটিকে কাজে লাগিয়ে জ্বালানি তৈরির এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি আরও উন্নত করে দেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা রাখতে চাই।’ আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More