স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে চলতি বছরে ২৪ নবীন আইনজীবী যোগদান করতে যাচ্ছেন। এরমধ্যে গতকাল বুধবার ১২জন নবীন আইনজীবী যোগদান করেছেন। বাংলাদেশ বার কাউন্সিল থেকে প্রিলিমিনারী পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন’র পর এ ২৪ জন আইনজীবী হিসেবে উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে ৫ জন নারী ও ১৯ জন পুরুষ আইনজীবী রয়েছেন। যেসকল নবীন আইনজীবীর বয়স ৪০ বছরের নীচে তাঁদেরকে মোট ৪৮ হাজার ১০০ টাকা জমা দিতে হবে। এরমধ্যে বারে ভর্তি ফি ৪০ হাজার টাকা এবং বার কাউন্সিল ফি ( বেনভোলেন্ট ফান্ড, রিলিফ ফান্ড ও নমিনি ) ৮ হাজার ১০০ টাকা। আর যেসকল নবীন আইনজীবীর বয়স ৪০ বছরের উর্ধ্বে তারা ভর্তি ফি ৪০ হাজার টাকা এবং বার কাউন্সল ফি ১ হাজার ৩০০ টাকা জমা দিতে হবে। নবীন আইনজীবীরা হলেন, আশরাফুল আলম, শাহিন হোসেন, মাহমুদুল ইসলাম, কানিজ ফাতেমা, শংকর কুমার, মো. কামরুজ্জামান, নাজমুল হাসান, রাফাতুল্লাহ কবির হিমেল, হুসনে আরা খাতুন, তৌফিক আহমেদ, মিনহাজুল আবেদীন, জেরিন মৌ, হারুন-অর-রশিদ, কাজী সদরুল্লাহ, হালিমা খাতুন, জুয়েল রানা, রুখশানা আক্তার, সোনিয়া শারমিন, কামরুল আরেফিন, তুর্যউর রহমান, করিম আলী, রওশন আলম, আবদুর রহমান ও আবুল কালাম আজাদ। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি খন্দকার অহিদুল আলম মানি জানান, যেসকল নবীন আইনজীবী বার কাউন্সিল পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইনজীবী হিসেবে ভর্তি হওয়ার জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। চুয়াডাঙ্গা বারে যোগদানের জন্য হিসাবরক্ষক হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করে নির্ধারিত ফি জমা দিয়ে বার কাউন্সিল ও আইনজীবী সমিতির সদস্য হতে পারবেন। প্রসঙ্গত: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে বর্তমানে ২১৮ জন আইনজীবী কর্মরত আছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.