চুয়াডাঙ্গায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ উদ্ভিদজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান। র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মিজ্ লুৎফুন নাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিএম তারিকুজ্জামান, জেলা স্কাউটস কমিশনার আব্দুল মোমিন এবং জেলা স্কাউটস সম্পাদক স্কাউটার বেলাল হোসেন (এএলটি) প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্কাউটের কোষাধ্যক্ষ শোয়াইব হোসেন, কাব লিডার মাহিদুল হক জোয়ার্দার, সহকারী কমিশনার রেজাউল হক এবং সহকারী লিডার ট্রেনার নাজমুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ স্কাউটস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More