বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

 

স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ‘ধানের শীষ’ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। বৃহস্পতিবার রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফজলুল করিম। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৫০টি কেন্দ্রে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৬১৬। বাতিল হয়েছে ১ হাজার ৭১০টি ভোট। ভোট প্রদানের হার ৪২.৫৮ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী অংশ নেন। এর মধ্যে বিএনপির রেজাউল করিম বাদশা ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে জয়লাভ করেন। জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। সে সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ভোট। পরবর্তীতে তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More