দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের প্রবাসী ছেলের বউকে দফায় দফায় কু-প্রস্তাব, শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্ত শ্বশুর উপজেলার জুড়ানপুর পশ্চিমপাড়ার মৃত খেদের বিশ্বাসের ছেলে রহিদুল ইসলাম (৫০)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্তকে জুড়ানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশের দাবী। এজাহার সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে তার শ্বশুর দফায় দফায় কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত শ্বশুর পুত্রবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় পূত্রবধু ডাক চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই পুত্রবধু পরিবারের সাথে আলোচনা করে বৃহস্পতিবার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অভিযুক্ত শ্বশুরের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার পরপরই ওইদিন রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত শ্বশুর কে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর গতকাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। দামুড়হুদা মডেল থানার (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীর মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.