মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হুসাইন (২৫) আর নেই। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে পৌছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় হুসাইনের ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হুসাইন সদর উপজেলার সিংহাটি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর ও চাঁদপুর গ্রামের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা সুত্রে জানা যায়, মেহেরপুরের দিক থেকে একটি এপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ে আরাফ ও হুসাইন খালার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। অপরদিকে সাজু ও ইন্দ্রজিৎ চুয়াডাঙ্গার দিকে থেকে নিজ এলাকার দিকে ফিরছিলেন। পথিমধ্যে পুরাতন দরবেশপুর ও চাঁদপুরের মাঝামাঝি স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় আরাফ এবং আরাফের সঙ্গে হুসাইনের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়। বিপরীত দিকে আসা সাজুও গুরুত্বরভাবে আহত হন। তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে আহত সাজু ও হুসাইনের অবস্থা আশংকাজনক হওয়া তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। রোববার সকাল ৯টায় আরাফের এবং দুপুর ২টার দিকে হুসাইনের জানাজা শেষে সিংহাটি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.