কালীগঞ্জে দুই বাসের মাঝখানে চাপা পড়ে হকার নিহত

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহে কালীগঞ্জে প্রধান বাস স্ট্যান্ডে গাড়িতে ফেরি করে পণ্য বিক্রির সময় দুই বাসের চাপায় উসমান আলী (৪২) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ব্যবসায়ী উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উসমান আলী শহরের মেইন বাসস্ট্যান্ডে বিভিন্ন গাড়িতে ফেরি করে পণ্য বিক্রি করতেন। বিকেল সাড়ে ৩টার দিকে মেইন বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন হকার উসমান আলী। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, খবর পর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়না তদন্তুর জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠাতে স্বজনদের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘাতক বাস চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More