কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আশরাফুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নবীনদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষিকা আকলিমা খাতুন, রাফিয়া খাতুন, জেসমিন আরা, শিরিনা পারভীন, সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, মহিবুল্লাহ, শরিফুল ইসলাম, খাইরুল ইসলাম, শামীম আক্তার, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, রবিউল আউয়াল, কাউসার আলী ও সাদিকুর রহমান প্রমুখ। সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।