ঝিনাইদহের মোহাম্মদপুরের কামাল গাঁজাসহ গ্রেফতার

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ৫০ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত কামাল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির এসআই শরীয়তুল্যাহ ভুঁইয়া ও এএসআই গৌতম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গার বদরগঞ্জ ডিগ্রি কলেজে সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০ গ্রাম গাঁজাসহ কামাল হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এসআই শরীয়তুল্যাহ ভুঁইয়া বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।